Friday, November 13, 2020

Imperative Sentences পদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি ও প্রস্তাব সূচক বাক্য

 




প্রাত্যহিক জীবনে প্রায়শই আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি ও প্রস্তাব সূচক বাক্যের সম্মুখীন হই। ভালোভাবে Format/structure জানা থাকলে আপনিও খুব সহজেই এমন বাংলা ও ইংরেজি বাক্য তথা Translation করতে পারবেন। 


Format/Structure/Rules are given below along with examples.


 1.  V1 (base form of verb)+ extension

 (Command or advice আদেশ বা উপদেশ বুঝাতে)

এক্ষনি এখানে আসো

= Come here right now.

সর্বদা সত্য কথা বলবে

Speak the truth always.

/Always speak the truth. 


Rule 2. Don't/Never+ V1(base form of verb)+extension ( command, advice , forbid আদেশ, উপদেশ বা নিষেধ তথা নিষেধাজ্ঞা বুঝাতে)


কখনো এখানে এসো না।

Never come here.

রোদে দৌড়াদৌড়ি করিওনা।

Don't run in the sun

কখনো মিথ্যা বলিওনা

Never tell a lie


3. Please/Kindly + V1 (Base form of verb)+ extension (request বা অনুরোধ বুঝাতে)


দয়া করে অন্যত্র যাও

= Please/ kindly go away.

দয়া করে চুপ করুন

= Please keep quiet

আমাকে এক কাপ কফি দাও

= Please give me a cup of coffee 


4. Please/ kindly + don't/never + V1 ( base form of main verb) + extension ( অনুরোধমূলক নিষেধ বুঝাতে)


Please/ kindly don't do that ever./ Please never do that.

= দয়া করে আর কখনও এমন করোনা‌।

Please never laugh at the poor

= দয়া করে কখনো গরিবদের উপহাস করোনা।

Kindly don't go there.

দয়া করে সেখানে যেওনা। 

5. কাউকে কোন কিছু করার অনুমতি প্রদানের ক্ষেত্রে :

Please/ kindly ( ভদ্রতাসূচক বা অনুরোধের সাথে কিছু বললে) + let + object+ V1 ( base form of the verb)+ extension (extension optional থাকতেও পারে, নাও থাকতে পারে।

Let me come in

= আমাকে আসতে দাও।

Please let her do the work

= দয়া করে তাকে কাজটি করতে দাও।

Let them play in the field.

= তাদেরকে মাঠে খেলতে দাও।

তাকে পড়তে দাও

= Let him read

6. প্রস্তাব বুঝাতে ( Proposal )

Let's/ Let us+ V1+ extension 

(extension is optional থাকতেও পারে, নাও থাকতে পারে।)


Let's go out for a walk.

চলো বেড়াতে যাই

Let's have fun

চলো মজা করি

Let's go to the cinema

চলো সিনেমা দেখতে যাই


Prepared by Noor E Alam

HopeLand




2 comments:

HOPELAND said...

Simply praiseworthy

Unknown said...

It is very helpful for us as well as for IELTS exam

Changing sentences exercise

  1. Change the Sentences according to the directions in the brackets. [Dhaka Board-2020] (a) Once upon a time, there was a little girl name...