Saturday, February 22, 2025

Scholarship Germany

 


জার্মানিতে আসার ক্ষেত্রে বর্তমানে আপনার সবচেয়ে বড় সমস্যা হতে পারে বিশাল অংকের ব্লক এমাউন্ট। এছাড়াও রয়েছে দীর্ঘ ওয়েটিং পিরিয়ড। এসব দেখে অনেকে আশাহত হয়ে পড়েন, হাল ছেড়ে দেন, আবার অনেকে লেগে থাকেন দীর্ঘ সময় ধরে। কেমন হতো যদি আপনাকে ব্লক এমাউন্ট কিংবা দীর্ঘ ওয়েটিং পিরিয়ড নিয়ে ভাবতে না হতো?


আমি জার্মানিতে এসেছি গত বছরের ১লা আগস্ট। জার্মানির ওয়েটিং পিরিয়ডের জন্য আমার আবেদন থেকে ভিসা পাওয়া পর্যন্ত সময় লেগেছে মাত্র ১৯ দিন। আর ব্লক এমাউন্টের কোনো প্রয়োজন হয়নি। বরং বর্তমানে আমার এবং জার্মানিতে আমার পরিবার আসলে তার সম্পূর্ণ খরচ বহন করবে জার্মান সরকার।


আমার জার্নির কথা নিয়েই এই পোস্টে লিখবো। হয়তো আপনারও কাজে আসতে পারে।


আমার দেশের বাইরে পড়তে আসার ইচ্ছেটা অনেকদিনের। বিশ্ববিদ্যালয় জীবনে ক্লাস করার সময় এক শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করেছিলেন, কার কী হবার ইচ্ছে। আমি সবে ভর্তি হয়েছি প্রথম বর্ষে। প্রবল ইচ্ছাশক্তি নিয়ে আমি স্রোতের বিপরীতে গিয়ে উত্তর দিয়েছিলাম, আমি গবেষণা সেক্টরে কাজ করতে চাই। মুহূর্তেই আমাকে ভীষণ তাচ্ছিল্যের মুখে পড়তে হয়। এরপর অনেকটা জেদ করেই গবেষণা কাজে যুক্ত হয়ে যাই। বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে আমি ইন্টার্ন হিসেবে কাজ শুরু করি। পরবর্তীতে নানা গবেষণা প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এমনকি বিশ্ববিদ্যালয় পড়া শেষ করেও আমি ল্যাবটিতে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করি।


এভাবেই চলছিল দিনকাল। এর মধ্যেই আমি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা দলের সাথে কাজ করার সুযোগ পাই। সবকিছুই যেন আমাকে বারবার অনুপ্রাণিত করছিলো, যাতে দেশের বাইরে পড়তে যাই। আমিও আমার সাবজেক্ট-সংক্রান্ত বিভিন্ন সুযোগ খুঁজতে থাকি। এভাবেই আমি জার্মানির DAAD স্কলারশিপ সম্পর্কে জানতে পারি।  

কিন্তু সত্যি বলতে, অন্যান্য স্কলারশিপের তুলনায় DAAD স্কলারশিপ নেভিগেট করা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়েছে। আজকের পোস্টে আমি কিছু লিংক ও দিকনির্দেশনা দেব, যা অনেকের জন্য পুরো জার্নিটা সহজ করে দিতে পারে। আর আমার এতটুকু আলোচনা শুনে যদি মনে হয়, শুধু গবেষণার প্রোফাইল থাকলেই এই স্কলারশিপ পাওয়া যায়, তবে এটি নিতান্তই ভুল ধারণা। সাহস করে আবেদন করে দেখুন, ক্ষতি তো কিছুই নেই! আর তাছাড়া একদম শেষে আমি এমন কিছু কথা বলবো যা DAAD স্কলারশিপ নিয়ে অনেকের মিথ ভেঙ্গে দিবে।


আপনারা যারা জার্মানি নিয়ে আগ্রহী, তারা ইতোমধ্যে DAAD সম্পর্কে জানেন। তবু সংক্ষেপে বলি, ডয়চার অ্যাকাডেমিশার আউস্টাউশডিনেস্ট (DAAD) বা জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস জার্মানির সবচেয়ে বড় শিক্ষা বিনিময় সংস্থা, যা ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বায়ত্তশাসিত জাতীয় সংস্থা, যা জার্মানির ৩৬৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে।


আপনি যদি জার্মানিতে আবেদন করতে চান, তবে নিশ্চয়ই তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের সাবজেক্টটি খুঁজে দেখেছেন। এই সংস্থাটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রতিবছর প্রচুর স্কলারশিপ প্রদান করে, যাতে জার্মানিতে পড়াশোনা বা গবেষণা করা যায়।


তবে দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশ থেকে স্কলারশিপপ্রাপ্তদের সংখ্যা এখনো খুবই কম। আশা করি, সামনের দিনগুলোতে এ সংখ্যা আরও অনেকগুণ বৃদ্ধি পাবে।


DAAD স্কলারশিপে কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের এর সুযোগ-সুবিধা সম্পর্কে কিছু বলি। আপনি যদি মাস্টার্সের শিক্ষার্থী হয়ে থাকেন, DAAD আপনাকে প্রতিমাসে ৯৯২ ইউরো দিয়ে থাকে। অনেকের কাছে এ সংখ্যাটি কম মনে হতে পারে, তবে DAAD কেবল এতটুকু দেয় এমন না,— DAAD আপনার ও আপনার পরিবারের ইনস্যুরেন্সের খরচও বহন করে।  

আমার স্ত্রী এখনো ফ্রান্সে পড়াশোনার জন্য অবস্থান করছে, সে জার্মানিতে আসলেই তার জন্যও আলাদা করে DAAD স্টাইপেন্ড দিবে। যেহেতু সে শিগগিরই জার্মানিতে আসবে, আমি ইতোমধ্যে একটি ফ্যামিলি বাসা নিয়েছি। যেহেতু বাসাভাড়া আমার স্কলারশিপের ৩০ শতাংশের বেশি, DAAD ক্যালকুলেট করে আমাকে অতিরিক্ত প্রায় ৩০০ ইউরো বাসাভাড়ার জন্য দিচ্ছে।


মোদ্দাকথা হলো, DAAD স্কলারশিপ পেলে আপনাকে অর্থনৈতিক দিক থেকে খুব বেশি চাপ নিতে হবে না। অন্য অনেক স্কলারশিপে কাজের অনুমতি না থাকলেও, DAAD আপনাকে পার্টটাইম কাজের অনুমতি দেয়। এছাড়াও DAAD আপনাকে জার্মানিতে আসার জন্য ভাতা দেয় এবং গবেষণার জন্য প্রতিবছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে।


জার্মানিতে আসার পরপরই তারা আপনাকে প্রায় ৩৫০০ ইউরো মূল্যের দুই মাসের জার্মান ভাষা প্রশিক্ষণ করাবে, যাতে অন্তত A1 পর্যন্ত শেষ করতে পারেন। কারও আগে ভাষা শেখা থাকলে সে পরবর্তী স্তর থেকে শুরু করতে পারে। এছাড়া, আপনি চাইলে তৃতীয় সেমিস্টার পর্যন্ত DAAD-এর সাবসিডি নিয়ে ভালো ভাষা স্কুলে ভর্তি হয়ে ভাষা দক্ষতা আরও বাড়াতে পারবেন।


আপনার স্পাউস যাতে ভাষা শিখতে পারে, সে ব্যবস্থাও DAAD করে দেয়। DAAD স্কলারশিপের কথা বলতে গেলেই আমার এক DAAD টিউটরের একটি কথা মনে পড়ে—তার মতে, আমরা জার্মানির জন্য "সোনার হাঁসের ডিমের মতো, তাই আমাদেরকেও তারা সেভাবে বিবেচনা করে"!


যাহোক, DAAD স্কলারশিপ আপনাকে পড়াশোনা শেষে দেশে ফেরার জন্য উৎসাহিত করলেও বাধ্য করে না। আপনি চাইলে DAAD শেষ করে জার্মানিতে থেকে যেতে পারেন। এমনকি ব্যক্তিগত কোনো সমস্যার কারণে আপনার সেমিস্টার বাড়ানোর প্রয়োজন হলে সেটাও করা সম্ভব। নির্দিষ্ট সময় পর DAAD স্কলারশিপ না দিলেও, এতে আপনার ডিগ্রি অর্জনের ক্ষেত্রে কোনো সমস্যা করে না।  

এখন সংক্ষেপে আমার DAAD জার্নি নিয়ে বলি। আমি প্রথমেই বলেছিলাম, DAAD স্কলারশিপ নেভিগেট করা খুবই বিভ্রান্তিকর। কারণ, এটি কেবল মাস্টার্স শিক্ষার্থীদের জন্য নয়—এটি ব্যাচেলর (আমাদের দেশে নয়), মাস্টার্স, পিএইচডি, গবেষক, জার্মান এবং আন্তর্জাতিক সব প্রার্থীদের জন্য ফান্ড দেয়।


এছাড়াও, ফান্ডের সময়সীমা বিভিন্ন হতে পারে—কেউ ছয় মাস, কেউ এক বছর, কেউ দুই বছর বা তার বেশি সময়ের জন্য স্কলারশিপ পায়। এটি এক স্কিমের আওতায় ফান্ড দেয় না; বরং বিভিন্ন স্কিম রয়েছে। তাই ঠিক কোন স্কিমে আপনি ফান্ড পাবেন, সেটি খুঁজে বের করাটা অনেকের জন্য কঠিন হতে পারে। অন্তত আমার জন্য তা ছিল চ্যালেঞ্জিং।


আমি প্রথমে বিষয়টি বুঝতেই অনেক সময় ব্যয় করি। এক্ষেত্রে DAAD বাংলাদেশ গ্রুপ ও মাহিন ভাই আমাকে দারুণভাবে সহযোগিতা করেছিলেন।


প্রথমত, আমি কোন সাবজেক্টে আবেদন করবো, তা নির্বাচন করি। এরপর নির্দিষ্ট আবেদন সময়ের মধ্যে ইউনিভার্সিটিতে আমার ডকুমেন্ট পাঠাই। কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে সরাসরি ডকে পাঠাতে হয়, আবার কোনো ক্ষেত্রে ওয়েবসাইটে আপলোড করতে হয়। আমার সাবজেক্টের ক্ষেত্রে, আমি ইউনিভার্সিটির কো-অর্ডিনেটরকে ইমেইলে ডকুমেন্ট জমা দিই।


এরপর শুরু হয় অপেক্ষার পালা—আমার স্কলারশিপ জার্নির সবচেয়ে বিরক্তিকর সময়! এই সময় যেন কাটতেই চাইছিল না। এর মধ্যে একদিন দুপুরে খাওয়ার পর ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি জার্মানি থেকে একটি কল এসেছে। ফোন ধরতেই পরিচয় দিলেন, তিনি আমার জার্মান ইউনিভার্সিটির কো-অর্ডিনেটর। যেহেতু আমি DAAD স্কলারশিপের জন্য আবেদন করেছি, তিনি আমার একটি ইন্টারভিউ নিতে চান। আমি ফ্রি আছি কিনা জানতে চাইলেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, "হ্যাঁ, আমি ফ্রি, শুরু করতে পারেন।"


তারপর তিনি মোবাইলেই ইন্টারভিউ শুরু করলেন। কিছুক্ষণ পর বুঝতে পারলাম, নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে তিনি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন না। এ সময় আমি প্রবল দুশ্চিন্তায় পড়ে গেলাম! পরে কো-অর্ডিনেটর নিজেই বললেন, "আপনার যদি অনলাইনে কথা বলার সুযোগ থাকে, তবে অনলাইনে যুক্ত হোন।"


আমি দ্রুত অনলাইনে যুক্ত হলাম, কিন্তু সমস্যা যেন পিছু ছাড়ছিল না। এবার বুঝতে পারলাম, আমার ল্যাপটপের মাইক্রোফোন কাজ করছে না! এরপর মোবাইল ও ল্যাপটপ—দুই ডিভাইস থেকেই যুক্ত হয়ে ইন্টারভিউ শেষ করলাম। ভাবতে পারেন, কী পরিমাণ সমস্যার মুখোমুখি হয়েছিলাম সে সময়!


তবে ভাগ্যে যা লেখা থাকে, সেটাই হয়। এক মাস পর আমাকে জানানো হলো, আমি স্কলারশিপের জন্য নমিনেটেড হয়েছি। যদিও সবার ক্ষেত্রে এভাবে সরাসরি ফোনে ইন্টারভিউ নেওয়া হয় না, অনেকের ক্ষেত্রে আগেই মেইল করে জানিয়ে দেওয়া হয়। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল সম্পূর্ণ আচমকা!


নমিনেশন লেটারে আমাকে জানানো হলো, আমি যদি স্কলারশিপ পেতে চাই, তবে DAAD-এর নতুন একটি ফর্ম (নীল ফর্ম) পূরণ করে ডকুমেন্ট পোর্টালে আপলোড করতে হবে। আমি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলাম। এরপর আরও এক মাস কেটে গেল।


যদিও নমিনেশন লেটার পাওয়া মানেই প্রায় নিশ্চিতভাবে স্কলারশিপ হয়ে যাওয়া, তবুও ভেতরে এক ধরনের আতঙ্ক কাজ করছিল।


অবশেষে, আমি পেলাম DAAD অ্যাওয়ার্ড লেটার! এরপরের ধাপগুলো বেশ সহজ ছিল। এতদিন আমি শুধু নিজের এই জার্নি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, এখন মনে হলো—DAAD-এর অংশ হয়ে গেছি, আমার জীবনের টেনশন আপাতত ওরাই সামলাক!


এখন আসি DAAD-এর বিভিন্ন স্কিম নিয়ে। DAAD-তে অনেক ধরনের স্কিম রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি স্কলারশিপ পেতে পারেন। এসব স্কিম সম্পর্কে জানতে চাইলে ভিজিট করুন: www.funding-guide.de.

DAAD স্কলারশিপ ডাটাবেস নিয়মিত আপডেট হয়, তাই আপনি নিজের উপযুক্ত স্কিম বা কোর্স খুঁজতে ফিল্টার অপশন ব্যবহার করতে পারেন। যেমন—আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করতে চান, তবে দেশ হিসেবে Bangladesh নির্বাচন করুন। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করলে সেটিও আলাদা করে ফিল্টার করুন।

আমাদের পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশি শিক্ষার্থীরা Development-Related Postgraduate Courses (EPOS) স্কিমের অধীনে সবচেয়ে বেশি স্কলারশিপ পেয়ে থাকেন। আমাদের সময়ে বাংলাদেশ থেকে আমরা ১২ জন DAAD স্কলারশিপ নিয়ে জার্মানি এসেছি, এবং সবাই এই স্কিমের আওতায় স্কলারশিপ পেয়েছি।


EPOS-এর অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক সাবজেক্টের একটি লিস্ট থাকে। আপনি যদি DAAD-এর জন্য আবেদন করতে চান, তাহলে প্রথম কাজ হবে এই সাবজেক্ট লিস্ট থেকে আপনার উপযুক্ত বিষয়টি খুঁজে বের করা। যদি এই লিস্টে না পান অন্যান্য স্কিমগুলো খুঁজে দেখতে পারেন।


EPOS সরাসরি খুঁজে পেতে চাইলে ভিজিট করুন: https://www2.daad.de/deutschland/stipendium/datenbank/en/21148-scholarship-database/?detail=50076777


এরপরের ধাপগুলো তো মোটামুটি আমার নিজের এক্সপেরিয়েন্স বলার সময় বলেই দিলাম।


এখন বলি আবেদন করতে চাইলে কি কি লাগবে। উপরের লিংকে গেলেই আপনি বুঝতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে। তারপরও সংক্ষেপে বলি— DAAD স্কলারশিপে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিতে হয়। তার মধ্যে অন্যতম হলো DAAD Green Form, যা আপনি উপরের লিংক থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে পারবেন। এরপর Europass Format CV, যা নিজের স্বাক্ষরসহ জমা দিতে হয়।


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো Letter of Motivation। এটি এমন কিছু নয়, যা একদিনে বসে লিখে ফেলা যায়। সময় দিতে হবে, নিজের চিন্তাগুলোকে গোছাতে হবে, যৌক্তিকভাবে সাজিয়ে লিখতে হবে। এরপর Letter of Recommendation দরকার, যেটি সাধারণত আপনি যার অধীনে কাজ করেছেন, তার কাছ থেকে নিতে হবে। আমার ক্ষেত্রে আমার ল্যাবের কো-অর্ডিনেটর এটি দিয়েছিলেন। Employment Certificate লাগবে, যেখানে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা একটু কম হলেও আবেদন করতে বাধা নেই।


IELTS বা TOEFL-এর বিষয়ে যদি বলেন, তাহলে বলবো— IELTS না থাকলেও সমস্যা নেই। আমাদের সময়ে এমনও অনেকে ছিল, যারা MOI (Medium of Instruction) দিয়ে আবেদন করেছে এবং স্কলারশিপ পেয়েছে। আর একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট যদি ইংরেজি বা জার্মান ভাষায় না হয়, তাহলে সেটির অনুবাদ আবশ্যক।

 

এখন আসি আপনাদের সাহস দেওয়ার কথায়। অনেকে মনে করেন, সায়েন্টিফিক পেপার না থাকলে বা গবেষণার অভিজ্ঞতা না থাকলে DAAD স্কলারশিপ পাওয়া সম্ভব নয়। এটি ভুল ধারণা। আমি নিজে এমন অনেককে জানি, যাদের কোনো প্রকার পেপার পাবলিকেশন ছিল না, তবুও তারা স্কলারশিপ পেয়েছেন।  


আরেকটি ভুল ধারণা হলো, দুই বছরের চাকরির অভিজ্ঞতা না থাকলে আবেদন করা যাবে না। যদিও দুই বছরের সময়সীমা দেওয়া থাকে, তবুও আবেদন করা যেতে পারে। কারণ, DAAD হতে হতে হয়তো দুই বছর অভিজ্ঞতা অর্জিত হয়ে যাবে।


এছাড়াও অনেকে মনে করেন, অভিজ্ঞতা কাটায় কাটায় সাবজেক্টের সাথে মিলতে হবে। সত্যি বলতে, এটি বাধ্যতামূলক নয়। আমি ল্যান্ডস্কেপ ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশন নিয়ে পড়তে এসেছি। আমার সাথে যারা এসেছে, তাদের কেউ ফরেস্ট্রি রিলেটেড কাজ করেছে, কেউ এনভায়রনমেন্টাল সায়েন্স, কেউ মাইক্রোবায়োলজি, কেউবা বায়োলজির শিক্ষক ছিল। মাহিন ভাই, যিনি আমাকে সহযোগিতা করেছেন, তিনি আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। আরেকজন আছেন, যিনি এগ্রিকালচারাল ব্যাংকে চাকরি করতেন, তিনিও আমার সাবজেক্টে DAAD স্কলারশিপ নিয়ে এসেছেন। আবার অনেকে ভাবেন আগের একাডেমিক ব্যাকগ্রাউন্ডও একশোতে একশো মিলতে হবে। সত্যি বলতে সেটিও না। যেমন মাহিন ভাইয়া ছিলেন আর্কিটেক্ট আর আমার ব্যাকগ্রাউন্ড ছিলো জুওলজি। আমরা দুইজনই একই সাবজেক্টে পড়তে জার্মানি এসেছি। কারণ, অধিকাংশ সাবজেক্টই ইন্টারডিসিপ্লিনারি।


সুতরাং ভয় পাওয়ার কিছু নেই! আপনি জানেনই না, সামনে কোন দরজাটি আপনার জন্য খুলে যাবে। সাহস করে এপ্লাই করুন, কিছু একটা হয়েই যাবে!


Friday, February 21, 2025

A time you overcame fear


 Overcoming My Fear of Public Speaking


I used to be very scared of speaking in front of people. My heart would beat fast, and my hands would shake. Last year, my teacher chose me for a speech competition. I wanted to say no, but I knew I had to be brave. I practiced every day with my family and friends. On the competition day, I was very nervous, but I took a deep breath and started speaking. As I spoke, I felt better and finished my speech. I was so happy when I won second place! That day, I learned that facing our fears makes us stronger. Now, I feel more confident when I speak in front of others.


Wednesday, February 19, 2025

Confusing words

 


Accept (Verb) – To receive or agree to something. (গ্রহণ করা)


Except (Preposition/Conjunction) – Excluding; apart from. (ব্যতীত, ছাড়া)


Advice (Noun) – A recommendation or suggestion. (পরামর্শ)


Advise (Verb) – To give a recommendation or suggestion. (পরামর্শ দেওয়া)



Aloud (Adverb) – In a voice that can be heard. (শব্দ করে)


Allowed (Verb – Past tense of Allow) – Permitted or given permission. (অনুমতি দেওয়া)





Bathe (Verb) – To take a bath or wash oneself. (গোসল করা)


Bath (Noun) – The act of washing oneself or soaking in water. (গোসল)


Beside (Preposition) – Next to; at the side of. (পাশে, নিকটে)


Besides (Preposition/Adverb) – In addition to; also. (অতিরিক্তভাবে, এর পাশাপাশি)


Bear (Noun/Verb) – A large animal (Noun) OR to endure or carry (Verb). (ভালুক, সহ্য করা)


Bare (Adjective/Verb) – Naked or uncovered; to expose. (উলঙ্গ, অনাবৃত, প্রকাশ করা)



Cloth (Noun) - A piece of fabric ( কাপড়)


Clothe ( Noun/ verb) - Dress ( পোষাক)


Compliment (Noun/Verb) – A polite expression of praise or admiration. (প্রশংসা, প্রশংসা করা)


Complement (Noun/Verb) – Something that completes or enhances. (সম্পূরক, পরিপূরক করা)


 Dessert (Noun) – A sweet dish usually eaten at the end of a meal. (মিষ্টান্ন)


Desert (Noun/Verb) – A barren land (Noun) OR to abandon (Verb). (মরুভূমি, পরিত্যাগ করা)



Effect (Noun) – A result or outcome. (প্রভাব, ফলাফল)


Affect (Verb) – To influence or make a difference. (প্রভাব ফেলা)


Loose (Adjective) – Not tight or free from attachment. (ঢিলা, আলগা)


Lose (Verb) – To misplace or be defeated. (হারানো, পরাজিত হওয়া)


Quiet (Adjective) – Silent, calm, or peaceful. (শান্ত, নিস্তব্ধ)


Quite (Adverb) – Completely or to a certain degree. (সম্পূর্ণরূপে, বেশ)


Principal (Noun/Adjective) – The head of a school or the main part of something. (প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক)


Principle (Noun) – A fundamental belief or rule. (নীতি, আদর্শ)


Farther (Adjective/Adverb) – A greater physical distance. (দূরবর্তী)


Further (Adjective/Adverb) – More in depth or additional. (আরও বেশি, অতিরিক্ত)


Stationary (Adjective) – Not moving or staying still. (স্থির, অচল)


Stationery (Noun) – Writing materials like paper, pens, etc. (লেখার উপকরণ)




Eminent (Adjective) – Famous and respected. (বিশিষ্ট, খ্যাতনামা)


Imminent (Adjective) – About to happen soon. (ঘনিয়ে আসছে, আসন্ন)



Formally (Adverb) – In a proper or official way. (সরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে)


Formerly (Adverb) – In the past; previously. (পূর্বে, আগেকার সময়ে)



 Moral (Noun/Adjective) – A lesson about right and wrong; related to ethics. (নৈতিকতা, নৈতিক)


Morale (Noun) – The confidence or spirit of a person or group. (আত্মবিশ্বাস, মনোবল)



 Later (Adverb) – After a certain time. (পরে)


Latter (Adjective/Noun) – The second of two mentioned things. (পরবর্তীকালে, দ্বিতীয়টি)



Their (Pronoun) – Belonging to them. (তাদের)


There (Adverb) – In that place. (সেখানে)


They’re (Contraction) – Short for “They are.” (তারা)


 Weather (Noun) – The condition of the atmosphere. (আবহাওয়া)


Whether (Conjunction) – Expressing a choice or doubt. (যদি, কিনা)


 Who’s (Contraction) – Short for "Who is" or "Who has." (কে)


Whose (Pronoun) – Belonging to whom. (কার)


 Cite (Verb) – To refer to as evidence. (উদ্ধৃতি দেওয়া)


Site (Noun) – A place or location. (স্থান)


Sight (Noun) – The ability to see or a view. (দৃষ্টি, দৃশ্য)


Rise (Verb) – To go up or increase by itself. (উঠা, বৃদ্ধি পাওয়া)

Raise (Verb) – To lift something up. (উচ্চ করা, উঁচু করা)


 Dual (Adjective) – Having two parts. (দ্বৈত, দুটি অংশবিশিষ্ট)


Duel (Noun/Verb) – A formal fight between two people. (যুদ্ধ, দ্বন্দ্বযুদ্ধ)



Then - (Adverb) - তখন/ তারপর

-  I will call you then.

(আমি তখন তোমাকে ফোন করব।)



Than - (Conjunction) - এর থেকে

-She is taller than me.

(সে আমার থেকে লম্বা।)



 Too - (Adverb) - বেশী

 This bag is too heavy.

(এই ব্যাগটি বেশী ভারী।)


To - (Preposition) - এর দিকে

 We are going to the market.

(আমরা বাজারে যাচ্ছি।)


 Two - (Noun/Adjective) - দুই

 I have two sisters.

(আমার দুইটি বোন আছে।)













Monday, February 17, 2025

Idioms

 


100 common idioms

1. Throw in the towel – To give up or admit defeat.

হাল ছেড়ে দেওয়া বা পরাজয় মেনে নেওয়া



2. Break the ice – To start a conversation in a social setting.

কথোপকথনের সূচনা করা



3. Hit the nail on the head – To describe exactly what is causing a problem.

সঠিকভাবে মূল বিষয়ে আঘাত করা



4. Bite the bullet – To endure a painful experience bravely.

কঠিন পরিস্থিতি সাহসের সাথে সহ্য করা



5. Burn the midnight oil – To work late into the night.

রাত জেগে কঠোর পরিশ্রম করা



6. Let the cat out of the bag – To reveal a secret unintentionally.

গোপন কথা ফাঁস করে ফেলা



7. Beat around the bush – To avoid talking about the main issue.

মূল বিষয় এড়িয়ে ঘুরিয়ে কথা বলা



8. Cost an arm and a leg – To be very expensive.

খুব ব্যয়বহুল হওয়া



9. Spill the beans – To disclose secret information.

গোপন কথা ফাঁস করা



10. Under the weather – Feeling sick or unwell.

অসুস্থ বোধ করা



11. Hit the sack – To go to bed or sleep.

ঘুমাতে যাওয়া



12. A piece of cake – Something very easy to do.

খুব সহজ কিছু



13. Cry over spilled milk – To be upset about something that cannot be changed.

অতীতের ভুল নিয়ে দুঃখ করা যা পরিবর্তন করা সম্ভব নয়



14. Pull someone's leg – To joke with someone playfully.

কাউকে মজা করে বোকা বানানো



15. On cloud nine – Feeling extremely happy.

অত্যন্ত খুশি হওয়া



16. Jump on the bandwagon – To follow a trend or do something because others are doing it.

অন্যদের অনুসরণ করা বা জনপ্রিয় কিছুতে যোগ দেওয়া



17. A blessing in disguise – Something that seems bad at first but turns out to be good.

প্রথমে খারাপ মনে হলেও পরে ভালো কিছু হওয়া



18. Curiosity killed the cat – Being too curious can lead to trouble.

অতিরিক্ত কৌতূহল বিপদের কারণ হতে পারে



19. Kill two birds with one stone – To achieve two things with one action.

একটি কাজের মাধ্যমে দুটি উদ্দেশ্য পূরণ করা



20. The ball is in your court – It’s your turn to take action or make a decision.

এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার



21. Bark up the wrong tree – To pursue a mistaken or misguided course of action.

ভুল পথে চেষ্টা করা



22. Burn bridges – To destroy relationships or opportunities beyond repair.

সম্পর্ক বা সুযোগ নষ্ট করে ফেলা



23. Hit the books – To study hard.

অধ্যয়নে মনোযোগী হওয়া



24. Don't put all your eggs in one basket – Don’t risk everything on one plan or investment.

একটি মাত্র উপায় বা পরিকল্পনার উপর নির্ভর না করা



25. Go the extra mile – To put in extra effort to achieve something.

সফলতার জন্য অতিরিক্ত পরিশ্রম করা



26. Back to square one – To start over from the beginning.

প্রথম থেকেই নতুন করে শুরু করা



27. Keep your chin up – Stay positive and don’t be discouraged.

আত্মবিশ্বাসী থাকা এবং হতাশ না হওয়া



28. Call it a day – To stop working for the day.

দিনের কাজ শেষ করা



29. Jump the gun – To act too soon without thinking.

পরিস্থিতি পুরোপুরি না বুঝে তাড়াহুড়ো করে কাজ করা



30. Cut to the chase – To get to the point quickly.

মূল বিষয়ে চলে যাওয়া



31. Hit the jackpot – To have great success, especially financially.

বড় ধরনের সাফল্য পাওয়া



32. Kick the bucket – A humorous way to say someone has died.

মারা যাওয়া (রসিকতাপূর্ণ ভাষায়)



33. Let sleeping dogs lie – Avoid interfering in a situation that could cause trouble.

ঝামেলা এড়াতে পুরোনো বিষয়কে না জাগানো



34. Play devil’s advocate – To argue against a point just for discussion.

তর্কের খাতিরে বিপরীত মত পোষণ করা



35. Read between the lines – To understand a deeper meaning that is not directly stated.

অন্তর্নিহিত অর্থ বুঝতে চেষ্টা করা



36. Throw caution to the wind – To take a risk without worrying about the consequences.

ঝুঁকি নেওয়া বা সাবধানতা উপেক্ষা করা



37. Put your best foot forward – To make a great first impression.

নিজেকে সেরাভাবে উপস্থাপন করা



38. Break a leg – A way to wish someone good luck, especially before a performance.

ভালো পারফর্ম করার শুভকামনা জানানো



39. Eat your words – To admit being wrong after making a statement.

নিজের ভুল স্বীকার করা



40. The elephant in the room – A big problem or issue that everyone ignores.

স্পষ্ট সমস্যা যেটা সবাই উপেক্ষা করছে



41. Blow your own trumpet – To brag or talk about your achievements.

নিজের প্রশংসা করা



42. In hot water – In trouble.

বিপদে পড়া



43. Sleep on it – To take time to think before making a decision.

ভালোভাবে চিন্তা করার জন্য সময় নেওয়া



44. Turn a blind eye – To ignore something wrong or bad.

কোনো ভুল বা অন্যায় এড়িয়ে যাওয়া



45. Face the music – To accept the consequences of one's actions.

নিজের কাজের ফলভোগ করা



46. By hook or by crook – By any means necessary.

যেকোনোভাবে কিছু করা



47. At the drop of a hat – Instantly, without hesitation.

দ্বিধা না করে সঙ্গে সঙ্গে কিছু করা



48. Burn the candle at both ends – To overwork or exhaust oneself.

অতিরিক্ত পরিশ্রম করে নিজেকে ক্লান্ত করা



49. Draw the line – To set a limit on something.

সীমারেখা টানা বা সীমা নির্ধারণ করা



50. Actions speak louder than words – What people do is more important than what they say.

কথার চেয়ে কাজই প্রকৃত প্রমাণ



51. Bite off more than you can chew – To take on more work than you can handle.

ক্ষমতার বাইরে কিছু করার চেষ্টা করা



52. Cold feet – Nervousness before an event.

কোনো কাজের আগে ভয় বা নার্ভাস হওয়া



53. A penny for your thoughts – Asking someone what they are thinking.

তুমি কি ভাবছো বলো তো?



54. Go down in flames – To fail spectacularly.

সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া



55. Have a sweet tooth – To love sugary foods.

মিষ্টি খাবার খেতে ভালোবাসা



56. Let bygones be bygones – To forget past conflicts and move on.

অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া



57. Out of the blue – Unexpectedly.

হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে



58. Take with a grain of salt – To not take something too seriously.

সবকিছু বিশ্বাস না করে সন্দেহ রাখা



59. Once in a blue moon – Very rarely.

খুব কম বা কদাচিৎ



60. Pull yourself together – To calm down and regain composure.

নিজেকে শান্ত করা এবং নিয়ন্ত্রণে আনা




61. Cut corners – To do something in a cheap or careless way.

শর্টকাট নেওয়া বা নিম্নমানের কাজ করা



62. Be in the same boat – To be in the same difficult situation as others.

একই সমস্যায় পড়া



63. Bite the dust – To fail or be defeated.

পরাজিত হওয়া বা ব্যর্থ হওয়া



64. Steal someone's thunder – To take credit for someone else’s idea.

অন্যের কৃতিত্ব নিজের বলে দাবি করা



65. A storm in a teacup – A big fuss over a small matter.

ছোট বিষয়ে বড় ঝামেলা তৈরি করা



66. Jump to conclusions – To make a decision without knowing all the facts.

পরিপূর্ণ তথ্য না জেনেই সিদ্ধান্ত নেওয়া



67. The last straw – The final problem that causes total failure.

শেষ ধাক্কা যা সব কিছু ধ্বংস করে দেয়



68. Off the hook – Free from responsibility or trouble.

বিপদ বা দায়িত্ব থেকে মুক্তি পাওয়া



69. Throw cold water on something – To discourage or criticize an idea.

কোনো কিছুর প্রতি নেতিবাচক মনোভাব দেখানো



70. Blow things out of proportion – To exaggerate a problem.

অতিরিক্ত বড় করে দেখানো



71. Stick to your guns – To keep your opinion despite opposition.

নিজের সিদ্ধান্তে অটল থাকা



72. Make a long story short – To summarize something quickly.

সংক্ষেপে বলা



73. Leave no stone unturned – To try everything possible.

যেকোনো উপায়ে চেষ্টা করা



74. Hit rock bottom – To reach the lowest point.

একেবারে খারাপ অবস্থায় চলে যাওয়া



75. Play it by ear – To act without a fixed plan.

পরিস্থিতি অনুযায়ী কাজ করা



76. Get cold feet – To become nervous before an important event.

কোনো বড় কাজের আগে নার্ভাস হওয়া



77. Look before you leap – Think before taking action.

কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করা



78. Go out on a limb – To take a risk.

ঝুঁকি নেওয়া



79. Keep something at bay – To keep something away or under control.

নিয়ন্ত্রণে রাখা বা দূরে রাখা



80. Throw someone under the bus – To betray someone for personal gain.

নিজের স্বার্থে কাউকে বিপদে ফেলা



81. Bite the hand that feeds you – To harm someone who helps you.

যে সাহায্য করে, তাকেই ক্ষতি করা।


82. Caught between a rock and a hard place – Stuck between two difficult choices.

দুই কঠিন পরিস্থিতির মাঝে আটকে যাওয়া।


83. Don’t cry wolf – Don’t raise false alarms.

মিথ্যা বিপদের কথা বলে আতঙ্ক সৃষ্টি না করা।


84. Every cloud has a silver lining – Every bad situation has some good in it.

প্রত্যেক খারাপ পরিস্থিতির মধ্যেও কিছু ভালো দিক থাকে।


85. Get a taste of your own medicine – To experience the same bad treatment you give others.

যেমন আচরণ অন্যদের সাথে করা হয়, তেমনই প্রতিদান পাওয়া।


86. Keep your fingers crossed – To hope for a good result.

ভালো কিছুর আশা করা।


87. Lay all your cards on the table – To be completely honest.

পুরো সত্য প্রকাশ করা।


88. Paddle your own canoe – To be independent.

নিজের দায়িত্ব নিজেই পালন করা।


89. Put all your ducks in a row – To get organized.

সবকিছু সুসংগঠিত করা।


90. Spill the tea – To share gossip.

গোপন বা মজার খবর ফাঁস করা।


91. Throw your hat in the ring – To enter a competition.

প্রতিযোগিতায় অংশ নেওয়া।


92. Walk on eggshells – To be very careful about what you say or do.

অত্যন্ত সতর্কভাবে কথা বলা বা কাজ করা।


93. When pigs fly – Something that will never happen.

অসম্ভব কিছু।


94. Zip your lips – To stop talking.

চুপ থাকা।


95. Put a sock in it – A rude way to tell someone to be quiet.

চুপ করতে বলা।


96. Throw a spanner in the works – To disrupt a plan or process.

পরিকল্পনায় বাধা সৃষ্টি করা।


97. Have a chip on your shoulder – To be easily offended.

সবকিছুতে রেগে যাওয়ার প্রবণতা।


98. Give someone the cold shoulder – To ignore someone.

কারো প্রতি অবহেলা বা উপেক্ষা করা।


99. Bark is worse than his bite – Someone seems more threatening than they actually are.

দেখতে ভয়ঙ্কর মনে হলেও বাস্তবে ক্ষতিকর নয়।


100. Fly off the handle – To suddenly become very angry.

হঠাৎ অত্যন্ত রেগে যাওয়া।



Happy learning with Noor E Alam, University of Dhaka

Simple Complex Compound