Tuesday, February 6, 2024

Clauses and its classification

 

Clauses

যে  শব্দসমষ্টিতে কমপক্ষে একটি Subject ও একটি Finite Verb থাকে এবং নিজে একটি  Sentence গঠন করতে পারে বা একটি Sentence-এর অংশ হিসেবে ব্যবহৃত হয়, তাকে Clause বলে।

Kinds of Clause

  • Principal Clause or Independent Clause
  • Subordinate Clause or Dependent Clause
  • Coordinate Clause

1) Independent Clause or Principal Clause

যে Clause-এ একটি Subject এবং একটি Finite Verb থাকে এবং পৃথকভাবে স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal  বা Independent Clause বলে। 

যেমন: Tajbir takes care of her mother.

2) Interrogative Pronoun দ্বারা– Who, what, etc. 

3) Interrogative Adverb দ্বারা– How, where, if, why, etc.

Sentence এ Noun Clause এর অবস্থান
  1. Verb-এর Subject রূপে: Why he had not attended is unknown to all.
  2. Verb-এর Object রূপে: I asked if he lied.
  3. Object-এর Complement রূপে: Mother asked me what I need.

     Complement দুই প্রকার। যথা:

  • Subjective Complement
  • Objective Complement
  1. Subject-এর Complement রূপে: The concern is how we can solve the situation.
  2. Preposition-এর Object রূপে: We had no idea of this surprise plan.
  3. Noun বা It pronoun-এর Apposition রূপে: There is a rumour that he went abroad.

Adjective Clause

যে Clause কোনো sentence-এর Noun-কে Modify করে তাকে Adjective Clause বলে।

  • Adjective Clause-এর পূর্বে Antecedent থাকে।
  • Adjective  Clause-এ কিছু Relative Pronoun

The forms of Relative Pronoun are:

Subject formObject formPossessive form
For 

Person

WhoWhomWhose
ThatThat Which
For 

Object

WhichWhoseOf which
ThatThat

1) Adjective Clause with Relative Pronoun as subject: The policeman, who was on duty, rushed to the spot.

2) Adjective Clause with Relative Pronoun as Object: This is the dress that my mother gifted me.

3) Adjective Clause with Relative Pronoun as Object of Preposition: This is the movie about which I told you yesterday.

4) Adjective Clause with Relative Pronoun as Possessive: The girl whose shoe was stolen walked barefoot the whole way.

ব্যক্তি, বস্তু ও প্রাণীর ক্ষেত্রে “Whose” ব্যবহার করা যায়।

** তবে বস্তু ও প্রাণীর ক্ষেত্রে “Whose” এর পরিবর্তে “of which” ও ব্যবহার করা যেতে পারে। 

Saturday, February 3, 2024

Quran

 অত্যন্ত গুরুত্বপূর্ণ:


এভাবে যদি আগে কখনও ভাবতাম!

১২৫ টি শব্দের অর্থ জানলে কুরআনের ৫৫% শব্দের অর্থ জানা হয়ে যায় আর ৩২০ টি জানলে জানা হয় ৭৫%!!!

জ্বি, ঠিক তাই। কুরআনের শব্দ সংখ্যা ৭৭,৪০০ এর কিছু বেশি হলেও ধাতু ও মৌলিকত্বের বিচারে শব্দ মাত্র ১৮২০ টি। এই শব্দগুলোর অনেক শব্দেরই ঘটেছে পুনরাবৃত্তি। তাই, বেশি ব্যবহৃত শব্দগুলো আগে শিখলে কুরআনের আয়াতগুলোর অর্থ বুঝতে সহজ হয়।

আমার মত যারা মাদ্রাসায় পড়েনি বা আরবী যাদের ভাষা নয়, তারা এসব পুনরাবৃত্তিমূলক শব্দগুলো হতে ৫-১০ টি দৈনিক মনে রাখলে বেশিদিন লাগবে না এসব জানতে ইনশা-আল্লাহ। দ্রুতই তখন কুরআন পড়ার সময় দেখবেন অর্থ পুরো না বুঝলেও অনেক আয়াতেরই অর্থের অনুবাদ ছাড়াই অনেকটা কাছাকাছি যেতে পারবেন।

আল্লাহ আমাদের জন্য কুরআন বুঝা ও মানা সহজ করুন, আমীন।

আমাদের মাতৃভাষা বাংলা,সেজন্য আমরা যখন কোরআন পড়ি ,না বুঝেই তেলাওয়াত করতে হয় কারণ আমরা কোরআনিক আরবী জানিনা,কোরআন পড়ার পাশাপাশি বুঝে পড়াটা খুব জরুরী।তেলাওয়াতের সময় যখন তেলাওয়াত করি তখন শুধু আবৃত্তি করি কিন্তু কী পড়তেছি কী এটার ব্যাখা, এটার অর্থ কী আমরা জানিনা!নামাযে যখন ইমামের পেছনে শুনি তখন যদি আমরা কুরআনের আরবী বুঝতে পারতাম তাহলে নামাযে খুশু খুযু আসতো,মনোযোগ দিতে পারতাম।কিন্তু আমরা কী করি?

সারাটা জীবনই এভাবে না বুঝে কাটিয়ে দেই ,কখনও কুরআনের আরবী শেখার চেষ্টাও করিনা!কতোই অভাগা আমরা!

পার্থিব জীবনের সফলতার জন্য বইয়ের পর বই আমরা মুখস্ত করতে পারি। গেগ্রাসে গিলতে পারি শত শত থিওরী,শুধুমাত্র এই দুনিয়ায় কয়টা বছর ভালো থাকার জন্য।অথচ কখনোই দ্বীনি ইলম জানার জন্য চেষ্টা করিনা আমরা।

রাসুলুল্লাহ (স) বলেন :জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরয।

কোরআনিক আরবী শিখতে হলে আমরা ভয় পাই,মনে করি না জানি এটা কতো কঠিন।আসলে যারা শিখেছেন তাদের অভিজ্ঞতা মতে এটা ততোটাই সহজ শুধুমাত্র একটু চেষ্টা দরকার।আপনাকে পুরো আরবী ভাষা শিখতে হবেনা। vocabulary শিখতে হবে যতো বেশি পারেন।আজকে ইনশাআল্লাহ পবিত্র কোরআনে অনেক বেশি ব্যবহৃত ১০০ টি শব্দ দেয়ার চেষ্টা করবো।এগুলো একদম বেসিক noun,pronoun, adjective, verb,preposition and question words.জোড়া তালি দেয়ার শব্দগুলো শিখতে পারলে ইনশাআল্লাহ যখন vocabulary আরো বেশি করে জানবেন তখন আরবী পড়ে নিজেই অর্থ বুঝে নিতে পারবেন।প্রতিদিন পাচটি করে শব্দ শিখবেন এটাই যথেষ্ট।

1st day:

1. ﻫَﺬَﺍ [হাযা](this(male-এটা

2. ﻫَـﺬِﻩِ -[হাযিহি]this(female এটা)

3. ﻫَـﺆُﻵﺀِ -[হা-উলা-ই]these (এইসকল)

4. ﺫَﻟِﻚَ -[যালিকা]that(male যাহা, যে)

5. ﺗِﻠْﻚَ -[তিলকা]that(female যাহা,যে)

2nd day :

6. ﺃُﻭﻟَﺌِﻚَ -[উলাইকা]those(যাহারা,সেগুলো)

7. ﺍَﻟَّﺬِﻯْ -[আল্লাযি]who(male যে)

8. ﺍَﻟَّﺘِﻰْ -[আল্লাতি]who (female)

9. ﺍَﻟَّﺬِﻳْﻦَ -[আল্লাযিনা]those who(তোমরা যারা)

10. ﺗَﺤْﺖَ -[তাহতা]under(তলদেশে,নিচে)

3rd day :

11. ﻓَﻮْﻕَ -[ফাওক্বা]above(উপর)

12. ﻗَﺒْﻞَ -[ক্ববলা](before -(সামনে,আগে

13. ﺑَﻌْﺩَ -[বা'দা]after(পরে,পরবর্তী কালে,)

14. ﺑَﻴْﻦَ -[বাইনা]between(মধ্যবর্তী স্থানে)

15. ﺩُﻭﻥَ -[দুনা]besides(তুলনায়,পার্শ্বে)

4th day :

16. ﻋِﻨْﺪَ -['ইন্দা]near (নিকটবর্তী, প্রায়)

17. ﻳَﻤِﻴْﻦْ -[ইয়ামিন]right(ন্যায়,ঠিক,সত্য)

18. ﺷِﻤَﺎﻝْ -[শিমাল]left(বাদিকে)

19. ﭐﻟﻠَّﻪ -Allah

20. ﺭَﺏ -রব

5th day :

21. ﺃَﺭْﺽ -[আরদ্বা](পৃথিবী (World

22. ﻗَﻮْﻡ -[ক্বওম]nation জাতি

23. ﺀَﺍﻳَﺔ -[আয়াহ]চিহ্ন /আায়াত

24. ﻛُﻞ -[কুল্লু]every (প্রত্যেক, সব)

25. ﺭَﺳُﻮﻝ -[রসূল]messenger (দূত)

6th day :

26. ﻳَﻮْﻡ -[ইয়াওম] day (দিন)

27. ﻋَﺬَﺍﺏ - ['আযাব] punishment (আজাব)

28. ﺳَﻤَﺂﺀ -[সামা'] sky(আকাশ)

29. ﺷَﻰْﺀ -[শাইই্] thing(জিনিস,ঘটনা,ব্যাপার)

30. ﻛِﺘَﺎﺏ -[কিতাব

7th day :

31. ﺣَﻖ -[হাক্ব] truth (সত্য)

32. ﻧَﺎﺱ - [নাস] people (সম্প্রদায়)

33. ﻣِﻦ - [মিন] from (হতে, থেকে)

34. ﻓِﻰ -[ফী] in (অভ্যন্তরে, মধ্যে)

35. ﻋَﻠَﻰ -['আলা] upon (সন্নিকটে)

8th day :

36. ﺍِﻟَﻰ -[ইলা] to (কাছে, প্রতি)

37. ﻋَﻦ -['আন] about (সম্পর্কিত,সম্পর্ক)

38. ﺣَﺘَّﯽ -[হাঁত্তা] until (যতক্ষণ না)

39. ﻣَﻊَ -[মা'আ]with(একত্রে, সঙ্গে)

40. ﺏِ -[বি]with(সাথে)

9th day:

41. ﻙَ -[কা]like (মত,প্রায়)

42. ﻝِ -[লি] for (জন্য)

43. ﻣَﻦ -[মান] who (যে)

44. ﻣَﺎ / ﻣَﺎﺫَﺍ -[মা যা] (what (কী, যাহা

45. ﺃَﻳْﻦَ -[আইনা] where (যেথায়,কোথায়)

10 the day :

46. ﻣَﺘﻰ -[মাতা] when(কখন,তখন)

47. ﻟِﻢَ / ﻟِﻤَﺎﺫَﺍ -[লিমা/লিমা যা] why(কেন,কী জন্য)

48. ﻛَﻴْﻒَ -[কাইফা] how (কেমন,কিভাবে)

49. ﻫَﻞْ -[হাল] are (হয়)

50. ﺃَﻱُّ -[আইয়্যু] which (যেটি, যেগুলো)

11 the day :

51. ﻛَﻢْ -[কামা] how much (কতোটুকু)

52. ﻟَﺎ -[লা] no(না)

53. ﻣَﺎ -[মা] not (মোটেই নয়)

54. ﻟَﻢْ -[লাম] not (নয়)

55. ﻟَﻦْ -[লান] never (কখনোও না)

12 th day :

56 . ﻛَﻠَّﺎ -[কুল্লা] nay (বস্তুত)

57. ﻟَﻴْﺲَ -[লাইসা] it is not (মতো নয়)

58. ﺑَﻠَﻰ -[বালা] of course (নিশ্চয়ই)

59. ﻧَﻌَﻢْ [নাআ'ম]-yes

60. ﻣُﺆْﻣِﻦ -[মু'মিন] believer(বিশ্বাসী)

13 th day :

61. ﺳَﺒِﻴﻞ -[সাবিল] way (পথ,উপায়)

62. ﺃَﻣْﺮ -[আম্র]command (আজ্ঞা, নির্দেশ)

63. ﺑَﻌْﺾ -[বা'দ] some (কেহ,কিছু)

64. ﺧَﻴْﺮ -[খইর] better (উত্তম, শ্রেষ্ঠ)

65. ﺇِﻟَٰﻪ -ইলাহ

14 th day :

66. ﺁﺧِﺮ -[আখির] last ( শেষ)

67. ﺟَﻨَّﺔ -[জান্নাহ] বাগান

68. ﻧَﺎﺭ -[নার] fire ( আগুন)

69. ﻏَﻴْﺮ -[গইর] without (ব্যতিরেকে,ব্যতীত)

70. ﻗَﻠْﺐ -[ক্বলব] heart ( অন্তর)

15th day :

71. ﻋَﺒْﺪ -[আব্দ]slave (গোলাম)

72. ﺃَﻫْﻞ -[আহল] family (দল,পরিবার)

73. ﻳَﺪ -[ইয়াদ] hand(আয়ত্তে,হাত)

74. ﻗَﺎﻝَ -[ক্বলা] he said (বলেছেন)

75. ﻛَﺎﻥَ [কানা] -he was

16th day :(verbal)

76. ﺀَﺍﻣَﻦَ- [আমানা-he believed (তিনি বিশ্বাস করেছিলেন)

77. ﻋَﻠِﻢَ -[আলিমা]he knew (তিনি জানতেন)

78. ﺟَﻌَﻞَ -[জা'আলা]he made (তৈরী করেছেন)

79. ﻛَﻔَﺮَ -[কাফার] he disbelieved (অবিশ্বাস করেছিলো)

80. ﺟَﺂﺀَ [জাআ]-he came

17th day :

81. ﻋَﻤِﻞَ -[আমিলা]he did (করেছিলেন)

82. ﺁﺗَﻰ -[আ—তা] he gave (তিনি দিয়েছেন/লেন)

83. ﺭَﺀَﺍ -[—রআ]he saw (তিনি দেখেছিলেন)

84. ﺃَﺗَﻰ -[আতা]he came (তিনি এসেছিলেন)

85. ﺷَﺂﺀَ -[শা—আ] he wished (ইচ্ছে পোষণ করেছিলেন)

18th day :

86. ﺧَﻠَﻖَ -[খলাক্ব] he created (তিনি তৈরী করেছেন)

87. ﺃَﻧﺰَﻝَ -[আংযালা]he sent down(তিনি প্রেরণ করলেন)

88. ﻛَﺬَّﺏَ -[কাযযাবা] he denied (মিথ্যে বলা অর্থে ব্যবহৃতও হয়,অস্বীকার করা অর্থেও)

89. ﺩَﻋَﺎ -[দা'আা] he invoked (প্রার্থনা করা অর্থে)

90. ﭐﺗَّﻘَﻰ -[আত্তাক্বা] he feared (ভয়)

19th day :

91. ﻫَﺪَﻯ -[হাদা] he guided (পরিচালিত করলেন)

92. ﻫُﻮَ -[হুয়া] he (তিনি,সে)

93. ﻫُﻤَﺎ -[হুমা] they both (উভয়েই)

94. ﻫُﻢْ -[হুম] they (male -তারা)

95. ﻫِﻲَ -[হিয়া] she (এটা স্ত্রীবাচক)(সে)

20 th day :

96. ﻫُﻦَّ -[হুন্না] they (female তারা)

97. ﺃَﻧْﺖَ -[আংতা] you (male,তুমি)

98. ﺃَﻧْﺘُﻤَﺎ -[আংতুমা] you both (তোমরা উভয়েই)

99. ﺃَﻧَﺎ -[আনা] I (আমি)

100. ﻧَﺤْﻦُ -[নাহঁনু] we (আমরা)

উপরিউক্ত শব্দগুলোর সম্ভাব্য বাংলা অর্থ আমি দেয়ার চেষ্টা করেছি,তবে বিভিন্ন আয়াতে শব্দগুলোর অর্থ ভিন্ন হতে পারে সে ব্যাপারে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন।

যেহেতু কোরআনে কারিম আমাদের জীবনের সঠিক গাইড লাইন দেয়। সে জন্যে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সকাল, কিংবা রাতে অথবা সাহরির আগে-পরে তাফসির চর্চার কাজ করতে পারেন। কোরআনে কারিমকে বুক সেলফে সাজিয়ে রেখে লাভ নেই। অনুবাদসহ বাংলা তাফসির গ্রন্থ কিনে ঘরের শোভা বাড়িয়ে লাভ নেই। কোরআন শরিফ এবং তাফসিরগুলোকে সেলফ থেকে নামিয়ে পড়ার টেবিলে আনতে হবে, নিয়মিত পড়তে হবে।

আল্লাহ্ কোরআনে ৪ বার বলেছেন--

আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি ? (সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)

তাই চলুন কোরআনকে কোরআনের ভাষাতেই বুঝার চেষ্ঠা করি ।

[পুরো লেখাটি কয়েকটি পৃথক লেখার সমন্বয়ে গঠিত। ঈষৎ পরিমার্জিত]

Simple Complex Compound